পতেঙ্গা সৈকতে প্রতিমা বিসর্জন ঘাট পরিদর্শনে সিএমপি কমিশনার হাসান মোঃ শওকত আলী

পতেঙ্গায় প্রতিমা বিসর্জন ঘাট পরিদর্শন করলেন সিএমপি কমিশনার

চট্টগ্রাম ব্যুরো:


  • চট্টগ্রাম ব্যুরো:
    সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহাদশমী উপলক্ষে চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকার প্রতিমা বিসর্জন ঘাট সরেজমিনে পরিদর্শন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মোঃ শওকত আলী।
    আজ ২১ অক্টোবর ২০২৬ খ্রি. তারিখ বিকাল ০৫.০০ ঘটিকায় তিনি বিসর্জন ঘাটে সশরীরে উপস্থিত হয়ে প্রতিমা বিসর্জন কার্যক্রম ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
    পরিদর্শনকালে সিএমপি কমিশনার বিসর্জন উৎসবকে কেন্দ্র করে গৃহীত বিভিন্ন নিরাপত্তামূলক ব্যবস্থা খতিয়ে দেখেন এবং উপস্থিত সাংবাদিকবৃন্দের সাথে কথা বলেন। তিনি সাংবাদিকদের জানান, প্রতিমা বিসর্জন কার্যক্রম যাতে সম্পূর্ণ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন হতে পারে, সেজন্য পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করেছে। বিসর্জন শেষ না হওয়া পর্যন্ত এই বিশেষ নিরাপত্তা বলয় বজায় থাকবে।
    এ সময় সিএমপি কমিশনারের সাথে আরও উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া, উপ-পুলিশ কমিশনার (বন্দর) মোঃ আমিরুল ইসলামসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
    উল্লেখ্য, প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটছে এবারের উৎসবের। পতেঙ্গা সমুদ্রসৈকত ছাড়াও চট্টগ্রাম নগরীর ফিরিঙ্গিবাজারের অভয়মিত্র ঘাট, কালুরঘাট এবং উত্তর কাট্টলীর রানী রাসমণি ঘাটেও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন সম্পন্ন হচ্ছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular