চট্টগ্রাম রেঞ্জে বিভিন্ন অপরাধে ৯৯৮ জন গ্রেপ্তার, কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৫৭৮

ডেক্স রিপোর্ট, চট্টগ্রাম

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম ও মাদকবিরোধী অভিযানে ৯৯৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক করা হয়েছে ৫৭৮ জনকে। মঙ্গলবার (২৭ অক্টোবর) পরিচালিত অভিযানের তথ্য বুধবার (২৮ অক্টোবর) জানানো হয়।

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, বিভিন্ন মামলায় গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলায় ৮৫ জন, পূর্ববর্তী মামলায় ৪৯ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় আটজন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তিনজন এবং ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ৫৬ জন রয়েছেন। এ ছাড়া পরোয়ানামূলে ১৩৫ জন ও সাজা পরোয়ানামূলে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের অভিযোগে ৬৫ জন এবং মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে নিয়মিত ও অন্যান্য মামলায় ৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব অভিযানে মোট ৩৫টি মামলা করা হয়েছে। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪০ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ১১ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

এদিকে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে চট্টগ্রামের চারজন, কুমিল্লার দুজন এবং চাঁদপুরের একজন রয়েছেন।

কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৫৭৮ জনের মধ্যে ৩৬২ জনকে মুচলেকা নিয়ে অভিভাবক বা জিম্মাদারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি ২১৬ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

জেলাভিত্তিক পরিসংখ্যানে কুমিল্লায় সর্বোচ্চ ২৬৫ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া চট্টগ্রামে ৯২ জন, লক্ষ্মীপুরে ৬৮ জন, চাঁদপুরে ৪৪ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ২৭ জন, নোয়াখালীতে ২৩ জন, রাঙামাটিতে ১৮ জন, ফেনীতে ১৪ জন, কক্সবাজারে ১১ জন, বান্দরবানে ১১ জন এবং খাগড়াছড়িতে পাঁচজনকে আটক করা হয়েছে।

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের তথ্য অনুযায়ী, ১১ জেলার এসব অভিযানে অপরাধ দমন, মাদকবিরোধী কার্যক্রম এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে।

**সূত্র: চট্টগ্রাম রেঞ্জ পুলিশের দেওয়া তথ্য।**

Similar Articles

Advertismentspot_img

Most Popular