সিএমপির ডিবি (দক্ষিণ) বিভাগের স্পেশাল টিম-০১ এর অভিযানে ৩,২০,০০০ (তিন লক্ষ বিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকসহ ০১ (এক) জন মাদক কারবারি গ্রেফতার*ডিবি (দক্ষিণ) বিভাগের স্পেশাল টিম-০১ অফিসার ও ফোর্স

মনসুরাবাদে ডিবি’র বড় অভিযান: ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ ট্রাকচালক গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি, EBN News24

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের এক সফল অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। আজ ২১ অক্টোবর (বুধবার) দিবাগত রাত ১:৫০ ঘটিকায় নগরীর ডাবলমুরিং থানাধীন মনসুরাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করার পাশাপাশি ট্রাকের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩ লক্ষ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত মাদক কারবারির নাম মোঃ রুহুল আমিন (৪৫)। তিনি পাবনা জেলার আতাইকুলা থানার ধর্মগ্রাম (খন্দকার বাড়ি) এলাকার মৃত সোহরাব আলীর ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, সিএমপির ডিবি (দক্ষিণ) বিভাগের স্পেশাল টিম-০১-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কক্সবাজার থেকে একটি ট্রাক মাদকদ্রব্য নিয়ে কোতোয়ালী হয়ে সাগরিকার দিকে যাচ্ছে। এই সংবাদের ভিত্তিতে স্পেশাল টিম-০১ মনসুরাবাদ পুলিশ লাইনের বিপরীত পাশে ৪৩৮ ডিটি রোডের ‘দরবার ইঞ্জিনিয়ারিং’-এর সামনে একটি বিশেষ চেকপোস্ট বসায়।
রাত আনুমানিক ১:৫০ ঘটিকার সময় সন্দেহভাজন ট্রাকটি (রেজিস্ট্রেশন নম্বর: যশোর ট-১১-২৫৬৩) চেকপোস্টের সামনে এলে ডিবি পুলিশ সেটিকে থামায় এবং চালক রুহুল আমিনকে আটক করে। পরবর্তীতে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে তিনি স্বীকার করেন যে, ট্রাকের পাটাতনের নিচে বিশেষ কৌশলে তৈরি একটি গোপন চেম্বার রয়েছে এবং তার ভেতরেই ইয়াবা রাখা আছে। পরে চালকের দেখানো ও নিজ হাতে বের করে দেওয়া মতে ওই গোপন চেম্বার থেকে মোট ৩,২০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ডিবি (দক্ষিণ) বিভাগ জানিয়েছে, মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ডাবলমুরিং মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular