১৪ দলীয় অন্যতম জোট নেতা জাসদ সভাপতি হাসানুল হক ইনু স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকে মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মিরপুর উপজেলার সদ্য পদত্যাগকারী উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফিনের কাছে বিপুল ভোটে পরাজিত হয়েছেন।
কামারুল আরেফিন ট্রাক-প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ৭ শ’ ৯৯...
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ আসনে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে বেসরকারিভাবে জয়ী হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের খাজা তানভীর আহমেদ।
সর্বশেষ প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ওবায়দুল কাদের নোয়াখালী-৫ আসনের ১৩২টি কেন্দ্রে পেয়েছেন ১ লাখ...
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিকাল ৩টা পর্যন্ত সাত ঘণ্টায় ২৭ দশমিক ১৫ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। রবিবার (৭ জানুয়ারি) বিকালে নির্বাচন কমিশনের সচিব মো. জাহাংগীর আলম ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি জানান, ভোটে সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সবচেয়ে বেশি ভোট...
রাজধানীর গোপীবাগে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনে দগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দুই শিশুসহ ৮ জন চিকিৎসাধীন আছেন। শ্বাসনালী পুড়ে যাওয়ায় তাদের সবারই অবস্থা শঙ্কাজনক। তারা মানসিক ট্রমায় আছেন।
শনিবার (৬ জানুয়ারি) সকালে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শেখ হাসিনা...
রাজধানীর গোপীবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ৪ জন নিহত হয়েছেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার ফরহাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে, শুক্রবার (৫ জানুয়ারি)...