রাজধানীর শ্যামবাজার থেকে কেরানীগঞ্জের তেলেরঘাটের বুড়িগঙ্গা নদীর অংশে একটি ওয়াটার বাস ডুবে গেছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশ উদ্ধার কাজ করছে।
রোববার রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে।
শেষ খবর অনুযায়ী পাঁচজন নারী পুরুষকে জীবিত ও একজন শিশু ও একজন পুরুষকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে...
গাজীপুরের টঙ্গীতে গাড়ির ধাক্কায় চাঁদনী আক্তার (৩২) নামে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানির এক নারী বিক্রয় কর্মকর্তার মৃত্যু হয়েছে।
রোববার সকালে টঙ্গী হোসেন মার্কেট এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চাঁদনী শরীয়তপুর জেলার জাজিরা থানার কাজিরহাট গ্রামের শহিদুল ইসলাম খোকনের মেয়ে। তার স্বামী অপু পর্তুগাল...
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এবার রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্রের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ছাত্রের নাম ইশাত আজহার। সে আইডিয়াল স্কুলের বনশ্রী শাখার তৃতীয় শ্রেণির ‘ঝ’ শাখার ছাত্র। রবিবার (১৬ জুলাই) ভোরে রাজধানীর ইউনিভার্সাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
ওই ছাত্রের...
কমিশন বৃদ্ধিসহ তিন দফা দাবিতে আগামী ১ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য সারাদেশে ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধের ঘোষণা দিয়েছে রাজশাহী বিভাগীয় পেট্রোল পাম্প মালিক সমিতি।
শনিবার (১৫ জুলাই) দুপুরে বগুড়ার বেতগাড়িতে সংগঠনের রাজশাহী বিভাগীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওই সমিতির নেতারা এ...
যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি ও এমপি শামীম ওসমানের সঙ্গে তর্কে জড়ানো স্বেচ্ছাসেবক দলের নেতা বাদল মির্জার (৩২) বাড়িতে হামলা চালিয়েছে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা ছাত্রলীগ। শনিবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার জয়াগ ইউনিয়নে এ ঘটে।
বাদল মির্জা সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নের আমকি গ্রামের বাসিন্দা। তিনি...