সারাদেশ

এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে বিক্ষোভ,৬ শিক্ষার্থী আটক

এইচএসসি পরীক্ষা পেছানোসহ চার দফা দাবিতে মঙ্গলবার (৮ আগস্ট) দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগে আন্দোলন করছে শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, এ সময় ছয় জনকে আটক করেছে পুলিশ। এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) আশরাফ হোসেন বলেন, ‘তারা শিক্ষার্থী কিনা এ বিষয় যথেষ্ট...

কক্সবাজারে পাহাড় ধসে মা-মেয়ে সহ ৪ মৃত্যু

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে মাটি চাপায় মা-মেয়ের মৃত্যু হয়েছে। কয়েকদিনের প্রবল বর্ষণের কারণে সোমবার বিকেলে ক্যাম্প ৯ এর এ-৬ ব্লকে এ পাহাড় ধসের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতরা হলো- মা জান্নাত আরা (২৮) ও মেয়ে মাহিম আক্তার...

মুন্সীগঞ্জে পিকনিকের ট্রলারডুবি, চারজনের মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জের লৌহজংয়ে বাল্কহেডের ধাক্কায় একটি পিকনিকের ট্রলারডুবির ঘটনা ঘটেছে। নারী ও শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও বেশ কয়েকজন। শনিবার রাত ৮টার দিকে পদ্মা ও ইছামতি নদীর ডহরি তালতলা খালে এই দুর্ঘটনা ঘটে। এতে অর্ধশতাধিক যাত্রী ছিলেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি...

যুব মহিলা লীগ নেত্রীর সঙ্গে স্বেচ্ছাসেবক লীগ নেতার অন্তরঙ্গ ছবি ভাইরাল

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মো. নুরুদ্দিন শামীমের সঙ্গে কেন্দ্রীয় যুব মহিলা লীগের এক নেত্রীর অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি ভাইরাল হয়েছে। সোমবার (৩১ জুলাই) সন্ধ্যায় দুজনের একান্ত মুহূর্তের ওই ছবিগুলো ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। ভাইরাল হওয়া...

জামালপুরে প্রধানমন্ত্রীকে নিয়ে যুবলীগ নেতার ‘কটূক্তি’, অডিও ফাঁস

জামালপুরের বকশিগঞ্জ উপজেলা যুবলীগের সদস্য ও মেরুরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিকুর রহমানের একটি কল রেকর্ড ভাইরাল হয়েছে গত কয়েকদিন ধরে। ওই কল রেকর্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পদ্মা সেতু নিয়ে কটূক্তি করতে শোনা যায় তাকে। এরপর থেকেই উপজেলা জুড়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। সামাজিক...