সারাদেশ

৬ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক

যশোর সদর উপজেলার বসুন্দিয়া বানিয়ারগাতি রেলক্রসিংয়ে তেলবাহী ট্যাংকার লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। তবে প্রায় ছয় ঘণ্টা পর উদ্ধার কাজ শেষে পুনরায় খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। গুগল নিউজে ফলো করুন আরটিভি অনলাইন বৃহস্পতিবার (২৪ আগস্ট) যশোর রেলওয়ের ট্রাকিং অফিসার মাহবুব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।...

এইচএসসি পরীক্ষায় মামাতো বোনের ‘প্রক্সি’ দিতে এসে তরুণী আটক

মুন্সীগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজকেন্দ্রে উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় মামাতো বোনের প্রক্সি দিতে এসে এক তরুণী আটক হয়েছেন। মঙ্গলবার (২২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ইংরেজি প্রথমপত্র পরীক্ষা চলাকালে জেসিয়া আক্তার (২০) নামের ওই তরুণীকে আটক করা হয়। জেসিয়া মুন্সীগঞ্জ শহরের রনছ হাওলাপাড়া এলাকার জব্বার দেওয়ানের...

লক্ষ্মীপুরে ইউপি সদস্য হত্যায় ১১ জনের যাবজ্জীবন

লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য খোরশেদ আলম মিরন হত্যা মামলায় ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ...

এই ন্যায়বিচার বিশ্ববিদ্যালয়ে দৃষ্টান্ত হয়ে থাকবে: ইবি শিক্ষার্থী ফুলপরী

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় সোমবার (২১ আগস্ট) বিকালে ছাত্রলীগ নেত্রী অন্তরাসহ চার শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। এ বিচারে সন্তষ্টি প্রকাশ করেছেন নির্যাতনের শিকার ছাত্রী ফুলপরী খাতুন। ভুক্তভোগী শিক্ষার্থী ফুলপরী খাতুন বলেন, এই বিচার পেয়ে আমি সন্তষ্ট। আমি শুরু থেকেই ন্যায়বিচার চেয়েছিলাম।...

সারাদেশে ২২ আগস্ট ‘অহিংস’হরতালের ডাক সর্বজন বিপ্লবী দলের

জাতীয় সরকারের দাবিতে মঙ্গলবার (২২ আগস্ট) দেশজুড়ে দিনব্যাপী ‘অহিংস’ হরতালের ডাক দিয়েছে প্রকৌশলী ম ইনামুল হকের নেতৃত্বাধীন সর্বজন বিপ্লবী দল। তবে হরতালে সব গণপরিবহন চলবে বলে জানিয়েছেন তিনি। শনিবার (১২ আগস্ট) রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে ভোটাধিকার ও গণতন্ত্রের দাবিতে দলটির আয়োজিত রোডমার্চ ও পথসভায়...