তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ রাজপথের প্রধান বিরোধী দল বিএনপির আন্দোলনকে সম্প্রতিক সময়ের ঘূর্ণিঝড় মোখার সঙ্গে তুলান করে বলেছেন, বিএনপি আন্দোলন করছে করুক। তবে তাদের আন্দোলনও ঘূর্ণিঝড় মোখার মতো পাশ কাটিয়ে চলে যাচ্ছে।
বৃহস্পতিবার (১৮ মে) সচিবালয়ের সম্মেলন...
ঢাকায় কর্মরত বিদেশি কূটনীতিকদের নিরাপত্তা অনেক ভালোভাবে এবং দক্ষতার সঙ্গে দিয়ে যাচ্ছে বাংলাদেশ। পৃথিবীর অনেক দেশের চেয়ে বাংলাদেশে বিদেশি কূটনীতিকদের বেশ ভালো মানের নিরাপত্তা দেওয়া হয়। তাদের অব্যাহতভাবে এ মানের নিরাপত্তা দেওয়া হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
বৃহস্পতিবার (১৮ মে) রাষ্ট্রীয়...
স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় অভিযুক্ত হয়ে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) হয়েছেন বহুল আলোচিত সহকারী পুলিশ সুপার (এএসপি) সোহেল উদ্দিন। তিনি কুড়িগ্রামের রৌমারী সার্কেলে কর্মরত ছিলেন।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের শৃঙ্খলা-২ শাখা থেকে তার বরখাস্তের বিষয়টি জানানো হয়।বৃহস্পতিবার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা...
চলতি বছরের হজ কার্যক্রম আগামীকাল শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন। রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে সশরীরে উপস্থিত থেকে এ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ অনুবিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।
মন্ত্রণালয় থেকে জানানো হয়, আগামীকাল প্রধানমন্ত্রী চলতি বছরের হজ কার্যক্রম উদ্বোধন করবেন। গত বছর...