জাতীয়

হজ পালন শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

সৌদি আরবে পবিত্র হজ পালন শেষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দেশে ফিরেছেন। রাষ্ট্রপতি তার পত্নী ড. রেবেকা সুলতানা ও পরিবারের অন্যান্য সদস্য এবং সফর সঙ্গীদের বহনকারী বিমানটি রোববার (২ জুলাই) দিবাগত রাত ১টা ৪৭ মিনিটে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি...

প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের ডিএসজি আমিনার সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি জেনারেল আমিনা জে মোহাম্মদ। গতকাল রোববার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে কোভিড-১৯ মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধে উদ্ভূত বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকটের বিষয়টি আলোচনায় উঠে আসে। বৈঠকে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সংকট উত্তরণে জোর...

সুইডেনে কোরআন পোড়ানোয় ওআইসিতে বাংলাদেশের নিন্দা

সুইডেনের স্টকহোমের একটি মসজিদের বাইরে সম্প্রতি পবিত্র কোরআনের কপি পোড়ানোর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। মতপ্রকাশের স্বাধীনতার নামে মুসলমানদের পবিত্র মূল্যবোধ ও ধর্মীয় প্রতীকের অবমাননার এমন জঘন্য কর্মকাণ্ডে বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। রোববার (২ জুলাই) রিয়াদের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে। অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের...

সরকারের জরুরি পরিপত্র জারি, সরকারি ব্যয়ে বিদেশ ভ্রমণ ও গাড়ি কেনা বন্ধ

করোনাপরবর্তী রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সৃষ্ট বৈশ্বিক সংকট মোকাবিলায় গত কয়েক অর্থবছরের মতো অর্থ ব্যয়ে লাগাম টেনেছে সরকার। এর অংশ হিসেবে নতুন অর্থবছরের শুরুতেই কয়েকটি খাতের ব্যয়ের ওপর স্থগিতাদেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। রোববার অর্থ বিভাগ থেকে এ সংক্রান্ত জরুরি পরিপত্র জারি করা হয়েছে। এতে বলা...

প্রথম ফ্লাইটে ঢাকায় আসছেন ৪১৯ জন হাজি

গেল ২৭ জুন (মঙ্গলবার) শেষ হয়েছে হজের আনুষ্ঠানিকতা । তাই নিজ দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন হাজিরা। আজ রোববার (২ জুলাই) থেকে শুরু হচ্ছে হজের ফিরতি ফ্লাইট। তবে যারা হজ পালনে শেষের দিকে সৌদি আরব পৌঁছেছেন তারা পবিত্র মক্কা নগরী থেকে জিয়ারতের জন্য মদিনায় মসজিদে...