বিরোধী দল বিএনপিসহ সমমনা দলগুলোর বর্জন সত্ত্বেও সংসদ নির্বাচন হয়ে যাওয়ার পর শেখ হাসিনার নেতৃত্বে গঠিত নতুন মন্ত্রিসভা শপথ নিয়েছে। পাশাপাশি হরতাল-অবরোধের মতো কর্মসূচি থেকেও সরে এসেছে বিএনপি। কিন্তু তারপরেও নির্বাচনের আগে কয়েক মাসের সহিংস ঘটনাবলী ও পরিস্থিতির পর নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতা কতটা...
কীভাবে অপপ্রচার ও গুজবকে জবাবদিহিতার আওতায় আনা যায়, সে বিষয়ে একটি কাঠামো দাঁড় করানোর চিন্তা চলছে বলে জানিয়েছেন নবনিযুক্ত তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। রবিবার দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
তথ্য প্রতিমন্ত্রী বলেন,...
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, নির্বাচনকালে আপনারা দেখেছেন যে ভোট নিয়ে যে সহিংসতার কথা বলছেন সেটা কিন্তু প্রায় ছিলই না৷যেকোনো দেশে দলীয় কর্মীদের মধ্যে এ লড়াই কিছুটা হয়৷সেখানে ততটুকুই ঘটেছে৷ এমন কোনো বড় ঘটনা ঘটে নাই যাতে কেউ মনে করবে বড় সহিংসতা হয়েছে৷
রাজধানীর সচিবালয়ে রোববার...
নতুন কারিকুলামের মূল্যায়ন পদ্ধতিতে প্রয়োজনে পরিবর্তন আসবে বলে জানিয়েছেন নতুন শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। উপমন্ত্রী থেকে পদোন্নতি পেয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর রবিবার (১৪ জানুয়ারি) প্রথমবার সচিবালয়ে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘এটা স্থায়ী কোনও...
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদ থেকে পদত্যাগ করেছেন নাজমুল হাসান। মন্ত্রিসভার সদস্য হওয়ায় তিনি বেক্সিমকো ফার্মার পরিচালকের পদও ছেড়েছেন।
আজ রোববার বেক্সিমকো ফার্মার পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটের মাধ্যমে এ তথ্য বিনিয়োগকারীদের জানানো হয়। গত বৃহস্পতিবার সন্ধ্যায় মন্ত্রিসভার সদস্য হিসেবে...