লিড

জাতিসংঘের সহায়তায় বিএনপির সঙ্গে আলোচনা হতে পারে, ইঙ্গিত দিলেন আমু

সুষ্ঠু নির্বাচনের বাধা কোথায় বিএনপির সঙ্গে আলোচনায় করে তার সুরাহা করা যেতে পারে বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু। আজ (মঙ্গলবার) বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে ১৪ দলের সমাবেশে তিনি এ কথা বলেন। আমু বলেন, জাতিসংঘের পক্ষ থেকে প্রতিনিধি আসুক,...

প্রধানমন্ত্রী বলেছেন মানুষ কষ্টে আছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মূল্যস্ফীতি ও লোডশেডিংয়ে মানুষ কষ্টে আছে। এজন্য মূল্যস্ফীতি আর বাড়তে দেওয়া যাবে না। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনাও দিয়েছেন সরকারপ্রধান। আজ (মঙ্গলবার) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা অনুষ্ঠিত হয়।...

শ্রম আইন লঙ্ঘনের মামলায় ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিচার শুরু

মঙ্গলবার সকাল ১১টায় তিনি আদালতে হাজির হলে মামলায় অভিযোগ গঠন করে এ আদেশ দেন আদালত। গত ৮ মে মাসে শ্রম আইন লঙ্ঘনের মামলা বাতিলের আবেদন খারিজের বিরুদ্ধে ড. মুহাম্মদ ইউনূসের লিভ টু আপিল খারিজ করে দেন আপিল বিভাগ। সে সময় আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো.নূরুজ্জামানের...

কুমিল্লায় আওয়ামীলীগের দুই গ্রুপে সংঘর্ষ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ

কুমিল্লার চৌদ্দগ্রামে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছে। উপজেলা সদর বাজারে মঙ্গলবার সকাল ৯টা থেকে এ সংঘর্ষ শুরু হয়। এ কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ হয়ে গেছে। স্থানীয়রা জানান, সংসদ সদস্য মুজিবুল হক ও তার বিরোধী পক্ষ চৌদ্দগ্রামের সাবেক মেয়র মিজানুর রহমানের মধ্যে দ্বন্দ্ব চলছে...

ভোট স্থগিতে ইসির ক্ষমতা  হারাচ্ছে

জাতীয় নির্বাচন সংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) সংশোধনে একটি বিল সংসদে উঠেছে। এই বিলে নির্বাচন বন্ধ করার ক্ষেত্রে নির্বাচন কমিশনের ক্ষমতা কমছে। বর্তমান আইনে অনিয়ম বা বিভিন্ন বিরাজমান অপকর্মের কারণে নির্বাচনের যেকোনো পর্যায়ে ভোট বন্ধ করতে পারে নির্বাচন কমিশন (ইসি)। এই ক্ষমতা সীমিত করে...