গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ৪৮০ কেন্দ্রের মধ্যে ৩৫০টি কেন্দ্রের বেসরকারি ফল ঘোষণা হয়েছে।
বৃহস্পতিবার রাতে এ ফল জানানো হয়।
এতে নৌকা মার্কার প্রার্থী আজমত উল্লা খান পেয়েছেন ১ লাখ ৬৩ হাজার ৩৭৮ ভোট। আর টেবিল ঘড়ি প্রতীকে জায়েদা খাতুন পেয়েছেন ১ লাখ ৮০ হাজার ৮৭৮ ভোট।
গাজীপুর জেলা পরিষদের ভবনের...
শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে গাজীপুর সিটি করপোরেশনের ভোট গ্রহণ। এখন চলছে গণনা। বেসরকারিভাবে ঘোষণা করা ১২৩টি কেন্দ্রের ফলাফলে স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন এগিয়ে রয়েছেন।
৪৮০টি কেন্দ্রের মধ্যে ১২৩টিতে ঘড়ি প্রতীক নিয়ে জায়েদা খাতুন পেয়েছেন ৬৩ হাজার ৮৬৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী...
রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে (৬৬) পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুব আলম এই রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে চাঁদকে আদালতে হাজির ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। তবে শুনানি শেষে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।...
ভোটকেন্দ্রের গোপন কক্ষে জোর করে নৌকা মার্কায় ভোট নেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালে চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ভোট দিতে গিয়ে এমন অভিযোগ করেন নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভোটার।
তিনি বলেন, অন্য মার্কায় ভোট দিলে সেটি বাতিল করতে বাধ্য করা হয়। এরপর রাজি না...