চট্টগ্রাম

সিএমপির চার থানার ওসিকে বদলি

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) চার থানার ওসিকে বদলি করা হয়েছে। সোমবার সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় এক আদেশে নগরের ডবলমুরিং, পাহাড়তলী, হালিশহর ও ইপিজেড থানার ওসিকে বদলি করেন। ডবলমুরিংয়ের ওসি সাখাওয়াৎ হোসেনকে বদলি করে নেওয়া হয়েছে নগর গোয়েন্দা পুলিশের পশ্চিম বিভাগে, তার স্থলে পদায়ন করা...

শিশুদের সুরক্ষা ও উন্নয়নে সরকার তাঁর অঙ্গীকার বাস্তবায়ন করছে -বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম বলেছেন, ‘শুধু চট্টগ্রাম নয়, সারা বাংলাদেশের প্রতিটি শিশুর সুরক্ষা ও উন্নয়নে সরকার তাঁর প্রতিশ্রুতির বেশি কার্যক্রম বাস্তবায়ন করছে। নানাবিধ কার্যক্রমের ফলে বর্তমানে দেশে বাল্য বিয়ের হার কমেছে, মেয়েরা শিক্ষামুখী হয়েছে, সামগ্রিকভাবে শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে। ঝুঁকিপূর্ণ শিশুশ্রম কমে...

স্কুলছাত্রীকে গণধর্ষণের পর হত্যা, ৫ জনের যাবজ্জীবন

চট্টগ্রামের সন্দ্বীপে এক স্কুলছাত্রীকে গণধর্ষণের পর হত্যা মামলায় ৫ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২৮ আগস্ট) চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক জয়নাল আবেদীন এ রায় দেন। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন— মো. মোশাররফ হোসেন প্রকাশ লিটন (২৫), মো. আকবর হোসেন প্রকাশ হাতকাট আকবর...

চবিতে প্রধান প্রকৌশলী ও নিরাপত্তা কর্মকর্তাকে ছাত্রলীগ নেতার মারধর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রধান প্রকৌশলী সৈয়দ জাহাঙ্গীর ফজল ও নিরাপত্তা কর্মকর্তা শেখ মোহাম্মদ আব্দুর রাজ্জাককে মারধরের অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রাজু মুন্সীর বিরুদ্ধে। সোমবার (২৮ আগস্ট) ভিন্ন ভিন্ন সময় এসব ঘটনা ঘটে। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা বিচার ও নিরাপত্তা চেয়ে...

বন্দরের ধুপপুল এলাকায় গ্যাস বিস্ফোরণ, প্রাণ গেল গৃহকর্তার

চট্টগ্রামে ২৪ ঘণ্টা না পেরুতেই গ্যাস বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারালেন আব্দুল খালেক (৬৫) নামে এক বৃদ্ধ। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক নারী। রবিবার (২৭ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে নগরের বন্দর থানাধীন ৩৮ নম্বর ওয়ার্ডের ধুপপুল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল খালেক একই...