চট্টগ্রাম

ডা. আফছারুল আমীনের মরদেহ এখন চট্টগ্রামে 

  : চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ডা. আফছারুল আমীনের মরদেহ বাংলাদেশ বিমানবাহিনীর একটি হেলিকপ্টারযোগে ঢাকা থেকে চট্টগ্রামে আনা হয়েছে। শনিবার (৩ জুন) দুপুর পৌনে ১টার দিকে নগরের এম এ আজিজ স্টেডিয়ামে হেলিকপ্টারটি অবতরণ করে।

চট্টগ্রামে মিতু হত্যা: চার্জশিটভুক্ত আসামি কালু গ্রেফতার

চট্টগ্রামে মাহমুদা খানম মিতু হত্যা মামলায় চার্জশিটভুক্ত আসামি মো. খাইরুল ইসলাম কালুকে গ্রেফতার করা হয়েছে। শনিবার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সহযোগিতায় রাঙ্গুনিয়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআইয়ের সহকারী পুলিশ সুপার নাঈমা সুলতানা। তিনি জানান, নগরীর বিশ্ব কলোনি এলাকা থেকে কালুকে গ্রেপ্তার...

চট্টগ্রামের মুরাদপুর-অক্সিজেন সড়কের  ব্রিজটির কাজ শেষ হবে কবে

দীর্ঘদিন  ধরে বন্ধ রয়েছে চট্টগ্রাম নগরীর মুরাদপুর-অক্সিজেন সড়ক। নগরীর মুরাদপুরে একটি কালভার্ট নির্মাণের জন্য গুরুত্বপূর্ণ এ সড়কটি বন্ধ রয়েছে। এতে এ সড়ক দিয়ে চলাচল করা লোকজনের দুর্ভোগ বেড়েছে। ‘চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে খাল পুনর্খনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন’ প্রকল্পের আওতায় এ কালভার্ট নির্মাণ করা...

হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া আর নেই

হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমীর ও আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া আর নেই। শুক্রবার রাতে রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তার...

হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা ইয়াহইয়া আইসিইউতে

উপমহাদেশের অন্যতম বৃহৎ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমীর আল্লামা ইয়াহইয়ার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে আইসিইউতে তিনি ভর্তি আছেন বলে আজ শুক্রবার জানিয়েছেন আল্লামা ইয়াহইয়ার ছেলে মাওলানা জুনায়েদ। সেখানে তাঁর...