চট্টগ্রাম

চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউট এবং হাসপাতাল উদ্বোধন

আন্তরিকতা থাকলে, একাগ্রতা থাকলে সবকিছু করা সম্ভব। নিজের কাজ মনে করলে তা আরো সহজ হয়ে যায়। গতকাল শনিবার সকালে নগরীর জাকির হোসেন রোডের সিএলএফ কমপ্লেক্সে চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউট এন্ড হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এ কথা বলেন। চক্ষু চিকিৎসা...

বঙ্গবন্ধুর সমাধিতে চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের নেতারা। আজ শনিবার বিকেল ৫টায় উত্তর জেলা যুবলীগের সভাপতি এসএম রাশেদুল আলম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহানের নেতৃত্বে যুবলীগ নেতাকর্মীরা বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন...

অর্থ নয়, মানবসেবাই মুখ্য ছিল আফছারুল আমীনের

জনসেবার মাধ্যমে রাজনীতিতে দৃঢ় অবস্থান তৈরির ক্ষেত্রে ডা. আফছারুল আমীন উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবেন বলে মন্তব্য করেছেন মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। শনিবার (৮ জুলাই) পিএইচ আমীন একাডেমি প্রাক্তন শিক্ষার্থী পরিষদ আয়োজিত ডা. মো. আফছারুল আমীনের শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ মন্তব্য...

চট্টগ্রামে তিন দফা দাবিতে বেসরকারি পোস্টগ্রাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকদের কর্মবিরতি

ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন বেসরকারি পোস্টগ্রাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকরা।শনিবার (৮ জুলাই) থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পোস্টগ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশনও কর্মবিরতি শুরু করেন। দীর্ঘদিন ধরে ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে আন্দোলন করে আসছেন বেসরকারি পোস্টগ্রাজুয়েট প্রশিক্ষণার্থী...

জোর করে ক্ষমতায় বসিয়ে দেয়ার জন্য বিএনপি বিদেশী ঘটক নিয়োগ করেছে-ইঞ্জিনিয়ার মোশাররফ

সাবেক মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেছেন, বিয়ের পাত্র-পাত্রী নির্বাচনের জন্য যেমন ঘটকের দারস্থ হতে হয় ঠিক সেইভাবে বিএনপির ক্ষমতায় যাওয়ার জন্য বিদেশী ঘটকের আশ্রয় নিয়েছে। কারণ তারা জানে প্রকৃত ভোট যুদ্ধে তাদের আস্থা ও বিশ্বাস নেই। তাই...